নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সফলতা লাভ করার পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল কিনেছিল শাহরুখের কলকাতা। তারপর দক্ষিণ আফ্রিকার সুপার লিগে দল নিয়েছিল বলিউড সুপারস্টারের নাইট রাইডার্স। সর্বশেষ এবার যুক্তরাষ্ট্রে নতুন ঠিকানা গড়তে যাচ্ছে দলটি। আমেরিকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে যাচ্ছে দলটি।
সবকিছু ঠিক থাকলে ২০২২ সাল থেকে নাইট রাইডার্সের দল দেখা যাবে যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগটিতে। কেননা ২০২২ থেকেই মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।
স্থানীয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিতব্য ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে দল নিচ্ছে নাইট রাইডার্স। বর্তমানে কথা চলতে টুর্নামেন্টটির আয়োজকদের সঙ্গে। নাইট রাইডার্সের মালিক শাহরুখ বলেন,”অনেক বছর ধরেই আমরা কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ্য করেছি, আমেরিকাতে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, সেখানে আমরা সাফল্য পাব।”
কেকেআর গ্রুপের সিইও বেঙ্কি মাইসোর বলেন,”আমেরিকাতে ক্রিকেট প্রথম সারির খেলা হয় না, কিন্তু ক্রিকেটের প্রতি যে ভালবাসা রয়েছে তাতে ভারতের পর বাণিজ্যিক ভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতেই পারে আমেরিকা।”
সর্বশেষ ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর আর শিরোপা জয় করতে পারেনি শাহরুখের দল।
