এমপিএলে জয় পেয়েছে মন্ডল স্পোর্টিং,এসএস ফাইটার ও আছলাম এন্ড সন্স-

মারুফ ইসলাম ইফতি »

মহাখালী প্রিমিয়ার লিগ (এমপিএল) এর তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে মঙ্গলবার। মহাখালীর আমতলী মাঠে আসরের ১৬,১৭ ও ১৮ তম ম্যাচে জয় পেয়েছে আছলাম এন্ড সন্স, এসআইপি মন্ডল স্পটিং ক্লাব ও এস.এস পাইটার।

দীবারাত্রী এই টুর্নামেন্টে আসরের ৭ম দিনে আমতলী মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আছলাম এন্ড সন্স ও ইএম ভিক্টোরিয়ান্স। দিনের প্রথম ম্যাচে ইএম ভিক্টোরিয়ান্সকে ৪ রানে পরাজিত করে আসলাম এন্ড সন্স। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭১ রানের পুঁজি গড়ে আছলাম এন্ড সন্স। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে নোবেলের ব্যাট থেকে। ৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান তোলে ইএম ভিক্টোরিয়ান্স। ফলে তীরে এসে তরী ডুবিয়ে ৪ রানে ম্যাচ হারে ভিক্টোরিয়ান্স।ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৯ রান আসে মেহেদির ব্যাট থেকে। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ১৯ রান নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নাঈম।

দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হয়েছে প্লেয়ার ইউনিট বনাম এস.আই.পি মন্ডল স্পটিং ক্লাব।
উক্ত ম্যাচে এস.আই.পি মন্ডল স্পটিং ক্লাবের কাছে ৭ উইকেটে হেরেছে প্লেয়ার ইউনিট। টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রানের পুঁজি গড়ে প্লেয়ার ইউনিট।দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নোমান।এস.আই.পি মন্ডল স্পটিং ক্লাবের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট লুপে নেন ইলিয়াস।  ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এস.আই.পি মন্ডল স্পটিং ক্লাব। ব্যাট হাতে ৪৬ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জামাল।

ফ্লাইড লাইটের আলোয় দিনের ৩য় ও শেষ ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছে এসএস ফাইটার ও এ-ভয়েস। উক্ত ম্যাচে এসএস ফাইটারের কাছে ২২ রানে হেরেছে এ-ভয়েস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে এসএস ফাইটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে মুন্নার ব্যাট থেকে। এ-ভয়েসের হয়ে বল হাতে ২ উইকেট শিকার করেন মাহিন। ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৮৪ রান তুলতে সক্ষম হয় এ-ভয়েস, ফলে ২২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। দলের পক্ষে ব্যাট হাতে সর্বাধিক ২০ রান আসে রাজুর ব্যাট থেকে। এসএস ফাইটারের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট লুপে নেন সোহেল।
ব্যাট হাতে ৩৩ ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মুন্না।

অতিথি হয়ে ম্যাচ উপভোগ করার পাশাপাশি ম্যাচ শেষে ম্যাচসেরা ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যুবলীগ নেতা মোহাম্মদ জাকির হোসেন সরদার।

উল্লেখ্য, মহাখালী প্রিমিয়ার লিগে মিডিয়া পার্টনার: নিউজক্রিকেট টুয়েন্টিফোর

নিউজক্রিকেট/ ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »