নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সনি, স্কাই স্পোর্টস এবং পিটিভি ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) সম্প্রচারের অধিকার কিনেছে। শ্রীলঙ্কার চ্যানেল আইটিএন তাদের দেশে সম্প্রচারের দায়িত্ব পেয়েছে।
সনি এই টুর্নামেন্টটি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে প্রচার করবে, বিশেষত ভারতে যেখানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশা করে যে টুর্নামেন্টটি ভালো ভাবে গ্রহণ হবে। পিটিভি এটি পাকিস্তানে প্রদর্শন করবে এবং স্কাই স্পোর্টস এটি যুক্তরাজ্যে প্রচার করবে।
টুর্নামেন্টে পাকিস্তান ও ইংল্যান্ডের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে এবং ভারতের দুই প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান এবং মুনাফ প্যাটেলকেও এলপিএলের দলে ভিড়িয়েছে । পাঁচটি এলপিএল দলের কমপক্ষে দুজন ভারতের মালিক রয়েছে। গলে গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে আছেন পাকিস্তানি মালিকরা। এবং জাফনা স্ট্যালিয়নের যুক্তরাজ্যে ভিত্তিক মালিক রয়েছে।
টুর্নামেন্টের পরিচালক রাবিন বিক্রমাসিংহে বলেন, “এলপিএলের সম্প্রচারের অংশীদার – স্কাই, সনি, জিও এবং পিটিভি – বিশ্বব্যাপী পৌঁছানোর জন্য আরও বাড়তি সাহায্য করবে এবং লীগকে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন ভক্তের সাথে সংযুক্ত হতে সহায়তা করবে,”
উল্লেখ্য এলপিএল ২৬ নভেম্বর শুরু হতে চলেছে এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সব ম্যাচ হাম্বানটোটার কাছে সুরিয়াওয়েওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে দেখা যাবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে।
নিউজক্রিকেট/আরআর
