নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে এই টুর্নামেন্টের ৫ দলের ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়৷ এতে করোনা পোজিটিভ এসেছে গাজী গ্রুপ চট্টগ্রামের এক ক্রিকেটারের।
২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ কাপকে সামনে রেখে মিরপুর একাডেমীতে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করিয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে যাওয়ার মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা।
জানা গেছে গাজী গ্রুপ চট্টগ্রাম বাদে বাকি ৪ দল ফরচুন বরিশাল, জেমকন খুলনা, মিনিস্টার রাজশাহী এবং বেক্সিমকো ঢাকার সব ক্রিকেটার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। কিন্তু চট্টগ্রামের এক ক্রিকেটার পোজিটিভ হয়েছেন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তরুণ মাহমুদুল হাসান জয়।
তাকেই ছাড়া আজ থেকে অনুশীলনে নামতে হবে চট্টগ্রামের দলকে। তাদের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন। জয়ের করোনা হওয়ায় তিনি এখন এই টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নিউজক্রিকেট/আরআর
