রোহিত ঝড়ে আইপিএলের ফাইনালে মুম্বাইর পঞ্চম, রোহিতের ষষ্ঠ শিরোপা!

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসরের ফাইনালে দিল্লী ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুললো মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দ্বিতীয় বারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বোল্টের দাপটে আবারো বিধ্বস্থ দিল্লীর টপ অর্ডার। মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় দিল্লী। ৪র্থ উইকেটে আইয়ার-পান্টের ৯৬ রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষদিকে বুমরাহ-কুলটার নাইলদের দূর্দান্ত বোলিংয়ে ২০ ওভার শেষে ১৫৬ রানের পুঁজি সংগ্রহ করে দিল্লী। আইয়ার সর্বোচ্চ ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন, এছাড়া পান্ট করেন ৫৬ রান। বোল্ট ৪ ওভারে ৩০ রানে তিন ও কুলটার নাইল ৪ ওভারে ২৯ রানে নেন দুই উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ডি কক-রোহিতের ঝড়ো শুরুতে ম্যাচে ফেরার সুযোগই পায়নি দিল্লী। ডি কক ফিরলেও রোহিত শর্মার দূর্দান্ত ফিফটিতে বড় ব্যবধানে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। কক ১২ বলে ২০ ও রোহিত শর্মা করেন ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬৮ রান। শেষ দিকে দ্রত দুই উইকেট পড়লেও ততক্ষণে জয়ের নিকটে পৌঁছে যায় মুম্বাই। ইশান কিশান ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। দিল্লীর পক্ষে নর্খিয়া সর্বোচ্চ দুই উইকেট নেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »