নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটার জেমস ভিঞ্চ। তিনি ইংল্যান্ড জাতীয় দলের সদস্য। গিত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন।
তার করোনাভাইরাসে আক্রান্ত তথ্যটি ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকইনফো থেকে নিশ্চিত হওয়া গেছে। তাদের তথ্যমতে ভিঞ্চ করোনা পোজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছে। তিনি আবারও ২য় বার পরীক্ষা করাবেন ১০ দিন পর ।
ভিঞ্চ করোনায় আক্রান্ত হওয়ার ফলে তিনি আসন্ন পাকিস্তান সুপার লিগ পিএসএলের প্লে অফ অংশ খেলতে পারবেন না। তিনি খেলার কথা ছিলো মুলতান সুলতানের হয়ে।
মুলতান সুলতানের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও করোনায় আক্রান্ত হওয়ার কারণে পিএসএল খেলতে পারবেন না৷ এরফলে বেশ সমস্যায় যেতে হচ্ছে মুলতান কে। তারা শীগ্রই ভিঞ্চের বদলি হিসেবে নতুন কাউকে দলে নেবে।
নিউজক্রিকেট/আরআর
