সুফিয়ান আল হাসান : »
মিরপুরে আজ হঠাৎ করেই টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ এইচপি দল। সূচিতে কোন টি-২০ ম্যাচ না থাকলেও হঠাৎ করেই টি-২০ খেলতে নামে এইচপি দলের ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে ম্যাচটিতে লড়ছে এইচপি ক্রিকেটাররা।
টি-২০ প্রস্তুতি ম্যাচে একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব আর অন্যটিকে তৌহিদ হৃদয়।ম্যাচটিতে প্রথমে ব্যাট করছে তৌহিদ হৃদয়ের দল। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ঝড় তুলেন তৌহিদ হৃদয়ের দলের ওপেনার তানজির হাসান তামিম।
তামিম এবং আরেক ওপেনার পারভেজ ইমন মিলে ভালো শুরুর পরে ৩১ রানে সাজঘরে ফেরেন ইমন। হৃদয়ের উইকেট নেন প্রতিপক্ষ অধিনায়োক আফিফ হোসেন।
ইমনের উইকেটের পরে আরও দুই উইকেট তুলে নেন আফিফ। তার শিকারে পরিণত হয়ে দ্রুত সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয় (৮) ও অধিনায়ক হৃদয় (১)। দলের বিপদে ৩ উইকেট হারালেও চাপহীন স্বভাবসুলভ ব্যাটিংয়ে দ্রুত রান তুলে চলেছেন জুনীয়র তামিম ।
তার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস পাচ্ছে হৃদয়রা। এ প্রতিবেদন লেখার সময় ৪৩ রানে অপরাজিত আছেন তামিম। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১ ওভার শেষে হৃদয়ের দলের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। হৃদয়ের দলের হারানো তিনটি উইকেট-ই নিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক আফিফ।
নিউজ ক্রিকেট/সুফিয়ান
