টম মুডির বানানো আইপিএল সেরা একাদশে নেই কোহলি

ডেস্ক রিপোর্ট »

এবারের আইপিএল শেষের দিকে, অপেক্ষা শুধু ফাইনালের মাধ্যমে পর্দা নামার। টুর্নামেন্ট শেষ না হতেই অনেকেই শুরু করেছেন আইপিএলের সেরা একাদশ বানানো। সেই ধারাবাহিকতায় সেরা একাদশ বানিয়েছেন হায়দ্রাবাদের সাবেক প্রধান কোচ টম মুডি। তবে অবাক করা বিষয় আইপিএলের সেরা একাদশে নেই ভিরাট কোহলির নাম।

এবারের আসরটা খুব বেশি ভালো না গেলেও ১৫ ম্যাচে ৪৬৬ রান করেছেন কোহলি। তবুও জায়গা হয়নি সেরা একাদশে। এছাড়া মুডির সেরা একাদশে জায়গা হয়নি অভিষেক আইপিএলের নজর কাড়া দেবদূত পাদিকালের। ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যেখানে রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি। দলে জায়গা পাননি সাউথ আফ্রিকান অধিনায়ক ডি করেরও।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের করা তালিকায় বেশির ভাগ দেখা গেছে উদিয়মান ক্রিকেটারদের। তাদের  মধ্যে, রাহুল তিওয়াতিয়া, ইশান কিশান ও সূর্যকুমার যাদব। মুডির সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান।

পেস ডিপার্টমেন্টে তিনজনকে রেখেছেন মুডি। যেখানে সবচেয়ে বড় চমকের বিষয় হলো ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে থাকলেও জায়গা হয়নি ট্রেন্ট বোল্টের।পেসার হিসেবে জায়গা পেয়েছেন কাগিসো রাবাদা, জসপ্রিত বুমরাহ ও জোফরা আর্চার। ২৯ উইকেট নিয়ে সবার উপরে রাবাদা আর ২৭ উইকেট নিয়ে দুইয়ে বুমরাহ। আর তাদের সঙ্গী আর্চার নিয়েছেন ২০ উইকেট।

মুডির আইপিএল সেরা একাদশ::

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, ইশান কিশান, রাহুল তিওয়াতিয়া, রশিদ খান, যুবেন্দ্র চাহাল, জোফরা আর্চার, কাগিসো রাবাদা এবং জসপ্রিত বুমরাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »