এলপিএলের সব ম্যাচ দেখা যাবে টিভিতে

ডেস্ক রিপোর্ট »

অনেক নাটকীয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ এলপিএল। ৩,৪ দফায় পেছানোর পর অবশেষে ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই টি-২০ লিগ।

ক্রিকেট ভক্তদের জন্য আরও সুখবর এলপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এলপিএলের টিভি স্বত্ব পেয়েছে ভারতের চ্যানেল সনি পিকচার্স নেটওয়ার্ক। তারা সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এলপিএলের অফিশিয়াল টুইটার থেকে আজ এই তথ্য জানা যায়।

এবারের আসরের সব ম্যাচ খেলা হবে এক স্ট্যাডিয়ামে। হ্যাম্বান্টোটায় জৈব-সুরক্ষা বলয়ে থেকে এই ম্যাচগুলো হবে। এর সাথে খেলা হবে দর্শক শূন্য মাঠে।

উল্লেখ্য বিদেশি ক্রিকেটার কথা চিন্তা করে কোয়ারান্টাইন এখন ১৪ দিনের পরিবর্তে ৭ দিন করা হয়েছে। এই ৭ দিন ক্রিকেটাররা আলাদা ভাবে অনুশীলন করতে পারবে। সুতারং বিদেশি ক্রিকেটার নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা এখন কেটে গেছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »