এলিমিনেটরে মুখোমুখি হায়দ্রাবাদ-ব্যাঙ্গালুরু

ডেস্ক রিপোর্ট »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের প্লে অফে এলিমিনেটর ম্যাচে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

গ্রুপ পর্বে শেষ চার ম্যাচ হেরেও নেট রান রেটে প্লে অফে উঠে ব্যাঙ্গালুরু। অপরদিকে, শেষ পাঁচ ম্যাচে চার জয়ে বড় রান রেট নিয়েই তৃতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে যে দল হারবে সেই বিদায় নিবে টুর্নামেন্ট থেকে। অপরদিকে, জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লীর মুখোমুখি হবে।

দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালুরুর একাদশে। জস ফিলিপের পরিবর্তে দলে আসতে পারেন অলরাউন্ডার মঈন আলী। শাহবাজ আহমেদের বদলী দলে আসতে পারেন নাভদীপ সাইনি। অপরদিকে, হায়দ্রাবাদ একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। টানা জয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে ওয়ার্নারের দল।

সম্ভাব্য একাদশ হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, মানিষ পান্ডে, প্রিয়ম গার্গ, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রাশিদ খান, সান্দিপ শর্মা, টি নাটারজান ও শাহবাজ নাদিম।

সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকল, ভিরাট কোহলি (অধিনায়ক), মঈন আলী, এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিভাম দূবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, নাভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ ও য়্যুজভেন্দ্র চাহাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »