নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল এর ১৩ তম আসরে দ্বিতীয় দল হিসাবে কোয়ালিফাই করেছে দিল্লি ক্যাপিটালস। আসরের ৫৯ তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চত করেছে দলটি।
দিল্লি ক্যাপিটালস তারুণ্যে গড়া একটি দল। এই দলটিই একসময় উড়ন্ত অবস্থায় ছিল চলতি আইপিএলে। বড় বড় দল গুলোকে অনায়াসেই হারিয়েছে তাঁরা। পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে ছিলেন লম্বা সময় ধরে। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল তাঁরা। তারপর হঠাৎ করেই ছন্দপতন ঘটেছিল দলটির। টানা ৪ ম্যাচে হেরে প্লে অফ থেকে ছিটকে পরার আশঙ্কায় ছিল দিল্লি।
১৩ ম্যাচে সমান ১৪ পয়েন্ট ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এবং দিল্লি ক্যাপিটেলসের। যে দল জিতবে তারাই প্লে অফ নিশ্চিত করবে এমন সমীকরন নিয়ে ব্যাঙ্গালুর এর মুখোমুখি হয় দিল্লি।
আবুধাবির শেখ যায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল ব্যাঙ্গালুর। দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৫ চারের সাহায্যে ৫০ রান করেছেন দেবদূত পাড়িকল। ২১ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৫ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। ২৪ বলে ২৯ করেছেন অধিনায়ক বিরাট কোহলি।বল হাতে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন এনরিচ নর্টজে। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।
১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটের জয় নিশ্চত করেছে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬০ রান করেছেন আজিঙ্কা রাহানে। আসরে এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। ৪১ বলে ৬ চারে ৫৪ রান করেছেন ওপেনার শিখর ধাওয়ান। ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর সেরা বোলার সাহবাজ আহমেদ। ১ উইকেট করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর।
১৪ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করল দিল্লি ক্যাপিটালস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামি ৫ নভেম্বর প্রথম কোয়ালিফাই ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে দিল্লি।
হেরে গেলেও প্লে অফ খেলবে ব্যাঙ্গালুর । মুম্বাই বনাম হায়দ্রাবাদ এর ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে তাদের প্রতিপক্ষ কে হবে, কলকাতা নাকি হায়দ্রাবাদ।
নিউজক্রিকেট / রাসেল
