সমীকরণের মার-প্যাঁচে আইপিএলে মুখোমুখি দিল্লী-ব্যাঙ্গালুরু

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অনেক হিসেব নিকেশের এই ম্যাচে জয় পাওয়া দল সরাসরি যাবে প্রথম কোয়ালিফায়ারে।

দিল্লী-ব্যাঙ্গালুরু ম্যাচে জয়ী দল ১৬ পয়েন্টস নিয়ে মুম্বাইর বিপক্ষে কোয়ালিফায়ার ১ এ মুখোমুখি হবে। তবে যে দল হারবে তার জন্য রয়েছে জটিল সমীকরণের মার-প্যাঁচ। গতকাল রাজস্থানের বিপক্ষে কলকাতার ৬০ রানের জয়ে পয়েন্টস টেবিলে নেট রান রেটের দিক থেকে দিল্লী-ব্যাঙ্গালুরুর একদম কাছাকাছি অবস্থান করছে কলকাতা।

আজকে কলকাতার প্লে অফ নিশ্চিত করতে হলে ব্যাঙ্গালরকে ২২ অথবা তার চেয়েও বেশি এবং দিল্লীকে ১৮ অথবা তার চেয়েও বেশি রানে হারতে হবে। দুইটির একটি হলেই আজকেই প্লে অফ নিশ্চিত করবে কলকাতা। অপরদিকে, এই দুই দলই যদি এর চেয়ে কম রানে হারে সেক্ষেত্রে দুই দলই সরাসরি যাবে প্লে অফে। কলকাতাকে অপেক্ষা করতে হবে আগামী কালের ম্যাচের জন্য। সেখানে মুম্বাই যদি হায়দ্রাবাদকে হারাতে পারে সেক্ষেত্রে প্লে অফে যাবে দিল্লী-ব্যাঙ্গালুরু ও কলকাতা তিন দলই।

হিশাব নিকাশের এই জটিল মার-প্যাঁচ কাটিয়ে আজকের ম্যাচে জয় পেতে চায় দুই দলই। কারণ জয় পেলেই দুই নম্বর অবস্থানে থেকে সরাসরি সুযোগ পাবে কোয়ালিফাইয়ার ১ এ। এ অবস্থায় আজকের ম্যাচের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই দিল্লীতে! প্রাভিন দূবের বদলী হয়তো দেখা যেতে পারে আক্সার প্যাটেলকে এছাড়া অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে দিল্লী। অপরদিকে, ব্যাঙ্গালুরু একাদশে আসতে পারে এক পরিবর্তন। গুরকিরাত সিং মানের বদলী দেখা যেতে পারে শিভাম দূবেকে।

সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকল, জস ফিলিপে, ভিরাট কোহলি (অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিভাম দূবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, মোহাম্মদ সিরাজ, নাভদীপ সাইনি ও য়্যুজভেন্দ্র চাহাল।

সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হার্শাল প্যাটেল, কাগিজো রাবাদা ও এনরিচ নর্কিয়া।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »