সাকিব শাওন : »
করোনার প্রকোপ কাটিয়ে সবার আগে মাঠে ফিরেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। আর মাঠে ফিরেই পুরানো ছন্দে ছিল ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে আজহার আলীকে আউট করে প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জেমস অ্যান্ডারসন। এমন কীর্তি গড়ার পর সম্মানসরূপ তাঁর নামে সড়কের নামকরণ করছে তার জন্মস্থান বার্নলি।
১৯৮২ সালের ৩০ জুলাই ইংল্যান্ডের বার্নলিতে জন্মগ্রহণ করেন অ্যান্ডারসন। সেখানেই শৈশব, কিশোর এবং বর্তমান সময় পার করছেন ৩৮ বছর বয়সি এই ইংলিশ পেসার। বার্নলি ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
স্থানীয় গণতন্ত্র প্রতিবেদন পরিষেবার প্রতিবেদন অনুযায়ী, নিজের শহরের ক্রিকেটারের এমন কৃতিত্বকে স্বীকৃতি দিতে তাঁর নামে সড়কের নামকরণের জন্য বার্নলির কাউন্সিলে প্রস্তাব রাখেন ওই শহরের মেয়র ওয়াজিদ খান। পরবর্তীতে সকলের সম্মতিতে এ প্রস্তাব গৃহীত হয়।
এ প্রসঙ্গে ওয়াজিদ বলেন, ‘‘প্রথম পেসার হিসেবে টেস্টে এমন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় এই কাউন্সিল জেমস অ্যান্ডারসনের সম্মানে তার নামে বার্নলি রাস্তার নামকরণ করবে। বার্নলিতে জন্মগ্রহণ করেছনে এবং বেড়ে উঠেছেন। পাশাপাশি তিনি বার্নলি ক্রিকেট ক্লাবে তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি বারোর দারুণ একজন শুভেচ্ছাদুত।”
এ মেয়র আরো বলেন,“জেমস বার্নলি তরুণদের জন্য দুর্দান্ত একজন রোল মডেল। কারণ তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণ করে পুরষ্কার জেতা সম্ভব।’’
