টেষ্ট মেজাজি ব্যাটিংয়ের প্রশিক্ষণ দিচ্ছেন রেডফোর্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ সাদা বলে সমীহাজাগানিয়া একটি দল। যেকোনো দলকেই বাংলাদেশের এখন কঠিন পরীক্ষা নেয়ার ক্ষমতা রয়েছে। সহজে হার না মানা দলে পরিনত এখন বাংলাদেশ। তবে ঠিক তার উল্টো চিত্র লাল বলের ক্রিকেটে।

সাদা বলের ক্রিকেটে উন্নতি করতে পারলেও লাল বলের ক্রিকেটে বলার মত তেমন কোনো উন্নতি করতে পারেনি বাংলাদেশ। পেস বোলিংয়ে বরাবরই দূর্বল বাংলাদেশ। এর সাথে টেষ্ট মেজাজি অর্থাথ রক্ষণাত্বক ব্যাটিং খুব কম বাংলাদেশী ব্যাটসম্যান করতে পারেন।

বাংলাদেশের এই সমস্যা বহুদিনের। এই সমস্যা দূর করতে এইচপি দলের বর্তমান ব্যাটিং কোচ টবি রেডফোর্ড কিছু টেষ্ট মেজাজি ব্যাটসম্যানের খোঁজ করছেন। তিনি হাই পারফরম্যান্স ইউনিটের অনুশীলনে শাহাদাত হোসেন দিপু,তানজিদ হাসান তামিমদের এসব ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন।

ভার্চুয়াল সংবাদ সম্মেলন রেডফোর্ড নিজের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি বোর্ডকে জানিয়েছি, আমি খেলোয়াড়দের বলেছি যে আমি এমন একটা গ্রুপ তৈরি করতে চাই যারা টেস্ট ক্রিকেটে সত্যিকার অর্থে দাঁড়াতে পারবে। তারা টেকনিক্যালি শক্তিশালী হবে, তারা যেন ৯০ মাইল গতির মতো মোকাবেলা করতে পারে, পাঁচ ঘণ্টা ব্যাটিং করতে পারে, লম্বা স্পেলে বোলিং করতে পারে। তাই ক্যাম্পে আমার প্রায় পুরো মনোযোগ থাকবে লাল বলেই।’

বাইরের দেশের পরিবেশের মত ক্যাম্প করতে চেয়ে রেডফোর্ড আরও বলেন ‘আমি দেশের বাইরে যেমন ইংল্যান্ডের মতো পরিবেশে ক্যাম্প করতে চাই। আমার মনে হয় এটা টেস্ট দলের জন্য খুবই ভালো হবে। সহজ কন্ডিশনে নয়। একসময় এই খেলোয়াড়রাই বাংলাদেশ জাতীয় দলে খেলবে। কোনো এক সময় তারা লর্ডসে যাবে, অ্যান্ডারসন, ব্রড অথবা ওকসদের মোকাবেলা করবে। তাই ওইধরনের সিমিং কন্ডিশনে পিচে তাদের অভ্যস্ত করতে চাই, যেখানে বল সুইং করবে কারণ এটা খুব কঠিন। এ সবে মানিয়ে নেওয়ার একটাই পথ অনুশীলন।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »