ড্রাফটের বিষয় এখনো চুড়ান্ত করেনি বিসিবি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী নভেম্বরের ১৫ তারিখের দিকে শুরু হওয়ার কথা বিসিবি আয়োজিত কর্পোরেট টি-২০ লিগ। এই লিগকে সামনে রেখে বিসিবি বেশ ভালোভাবেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে৷ বিসিবি ইতিমধ্যে স্পন্সর চেয়ে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে।

বিসিবি ৩ দলের প্রেসিডেন্ট কাপ বেশ সফলতার সাথে আয়োজন করে। এবার বিসিবি চাইছে বড়সড় করে কর্পোরেট টি-২০ লিগ আয়োজন করতে৷ এর অংশ হিসেবে বিসিবি ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দল নির্বাচন প্রক্রিয়া করতে চেয়েছে।

তবে বিসিবি এই বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

গণমাধ্যমকে সুজন বলেন, ‘এই বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। 

যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে পরিকল্পনা তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে।’—সাথে যোগ করেন তিনি

পরের ধাপের ব্যাপারে তাদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন,‘এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে।’– সাথে যোগ করেন তিনি।’

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »