টাইগার ক্রিকেটের ভিত্তি মজবুত করতে চান র‍্যাডফোর্ড!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কদিন হলো শুরু হয়েছে হাই পারফরমেন্স দলের ক্যাম্প, তরুণ উদিয়মান ক্রিকেটারদের পরিপক্ব করে তুলতে এইচপি ক্যাম্পের শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন এইচপি দলের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া টবি র‍্যাডফোর্ড। তিনি সম্ভাবনাময়ী ক্রিকেটারদের পরিপক্ব করে বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি মজবুত করতে চান।

র‍্যাডফোর্ড এইচপি দলের সাথে কাজ শুরু করেই আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি মজবুত করার। আর এই কাজে শুরুতেই তার টার্গেট টেস্ট ক্রিকেট, তিনি এইচপি দল থেকে বের করতে চান একাধিক টেস্ট ক্রিকেটার। সীমিত ওভারের ক্রিকেট তুলনায় টেস্টে বেশ পিছিয়ে বাংলাদেশ দল।এজন্য এইচপি দলের দায়িত্ব নিয়ে পাইপলাইনে টেস্ট ক্রিকেটার বাড়ানোর কাজটাই আগে করতে চান তিনি।ফলে খেলোয়াড়দের টেকনিকে বেশি গুরুত্ব দিচ্ছেন র‍্যাডফোর্ড।

মঙ্গলবার ২৬ ক্রিকেটার নিয়ে এইচপি স্কোয়াডের এই ক্যাম্প শুরু হয়েছে। এই স্কোয়াডে আছেন আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, নাঈম শেখ, আকবর আলী সহ বিশ্বকাাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার। আজ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচপি দলের কোচ র‍্যাডফোর্ড জানান, ‘ছেলেদের সাথে পুরো সময়টা আমি টেকনিক নিয়ে কাজ করব। ওদের পরীক্ষা করব, টেস্ট ম্যাচের স্বাদ দেওয়ার চেষ্টা করব। এমন খেলোয়াড় পেতে চাই, যাদের টেস্ট দলে জায়গা দেয়া যেতে পারে।’

ভিত্তি মজবুত করতে চান জানিয়ে র‍্যাডফোর্ড বলেন, ‘আমি একটি আলোচনায় খেলোয়াড়দের বলেছি যে, তোমরা বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের দিকে তাকাও। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ; তারা সবাই তিন ফরম্যাটের সেরা খেলোয়াড়। কারণ, তারা সবাই ভালো টেস্ট ক্রিকেটার। তাদের সাধারণ কারিগরি দক্ষতা দারুণ।ভিত্তি মজবুত হলে এরপর সেখান থেকে টি-টোয়েন্টি বা পঞ্চাশ ওভারের ক্রিকেটে উন্নতি করা যায়। আমি ছেলেদের টেকনিক মজবুত ও আঁটসাঁট করার চেষ্টা চালিয়ে যাব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »