করোনা ভাইরাসে আক্রান্ত জিম্বাবুয়ের দুই ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন পাকিস্তানের বিপক্ষে ২৫ সদস্যের দলে ছিলেন চাকাভা এবং মারুমা। তবে করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে জিম্বাবুয়ের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমার। এই দুজনের সঙ্গে পজিটিভ এসেছেন দলের সঙ্গে থাকা দুজন সাপোর্ট স্টাফেরও।

এর আগে হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে একই রুমে অবস্থান করছিলেন দুজন। তাদের পজিটিভ রিপোর্ট আসার পর অন্যদেরও পরীক্ষা করানো হয়েছে। যেখানে পজিটিভ হন দুই সাপোর্ট স্টাফও।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে এই দুই ক্রিকেটার করোনা পজিটিভের নিয়ম অনুযায়ী আইসোলেশনে আছেন। তবে এরা করোনা পজিটিভ হলেও, আসন্ন সিরিজে এর কোনো প্রভাব পরবে না।
পাকিস্তান সফরের আগে হারারেতে আলাদা হোটেলে ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে এবং ইসলামাবাদে পৌঁছানোর পর তাঁদের সবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে।

মঙ্গলবার শেষ হবে সফরকারীদের কোয়ারেন্টাইনের মেয়াদ, তার আগে আরো একবার পরীক্ষা করানো হবে প্রত্যেক ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »