১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বেঙ্গল টাইগার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট মাঠে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে এখন অনেক ক্রিকেট সংগঠন রয়েছে। তবে এই ধারার প্রথম শুরু করেছিলো বেঙ্গল টাইগার্স নামক সংগঠনটি। ২০০৩ সালের ২০ অক্টোবর আজকের এই দিনে প্রতিষ্ঠা হয়েছিলো। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বেঙ্গল টাইগারের বাংলাদেশ দলকে সমর্থন দেবার রীতি শুধু দেশের গন্ডিতেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের সকল ভেণ্যু ও বিদেশেও বাংলাদেশ দলকে সমর্থন জুগিয়েছে বেঙ্গল টাইগার্স নামক সংগঠনটি।

ক্রিকেট এবং ক্রিকেটের বাহিরেও সমানভাবে সক্রিয় ছিলো বেঙ্গল টাইগার্স। ২০০৬ এবং ২০০৮ সালে এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যান ক্লাবের সদস্য, ক্রিকেট সংগঠক, সাংবাদিক, আম্পায়ার, স্কোরারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারকে পুরস্কৃত করেছে বেঙ্গল টাইগার্স

বাংলাদেশের ক্রিকেটের সারা বছরের কর্মকান্ড প্রচারে ২০০৮ সালে ক্রিকেট ইয়ার বুক করেছে প্রকাশ করেছে।

আজ ২১শে অক্টোবর ( বুধবার ) বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স বুধবার উদযাপন করেছে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাস সংক্রমণের জন্য বড় করে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করেনি বেঙ্গল টাইগার্স।

সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেলের উদ্যোগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু হাত দিয়ে কেক কেটে বেঙ্গল টাইগার্স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বেঙ্গল টাইগার্সের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল বলেছেন, ‘আমরা এই সংগঠনটি তৈরি করি ক্রিকেটকে ভালোবেসে। আমাদের সংগঠনের মেম্বার হতে কোনো ফি লাগে না। আমরা সংগঠনের নামে ভক্তদের আবেগকে পুঁজি করে ব্যবসা করি না। ক্রিকেটের কল্যাণে আমরা কাজ করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »