নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
৯ ম্যাচে ৬ ছয়ে তিনে ব্যাঙ্গালুরু ও সমান সংখ্যক ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টস নিয়ে চারে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে যাওয়ার লড়াইয়ে দু’দলের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
একাদশ ভাবনায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দু’দলের একাদশেই। আন্দ্রে রাসেলের ইঞ্জুরিতে একাদশে খেলা নিয়ে রয়েছে শংকা। ফিট না থাকলে দলে সুযোগ পেতে পারেন সুনীল নারিন। অপরদিকে, ব্যাঙ্গালুরুর ওপেনিংয়ে এরন ফিঞ্চ-পাডিকোল জুটিতে আসতে পারে ভাঙ্গন! পাডিকোলের বদলী সুযোগ পেতে পারেন পার্থিব প্যাটেল। গুরকিরাত সিং মানের বদলী দলে সুযোগ পেতে পারেন শিভাম দূবে।
সম্ভাব্য একাদশ কলকাতাঃ শুভমান গিল, রাহুল তিরিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, সুনীল নারিন, শিভাম মাভি, লকি ফার্গুসন, ভারুন চক্রবর্তী ও কুলদীপ যাদব।
সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ পার্থিব প্যাটেল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি (অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিভাম দূবে, ক্রিস মরিস, ইসুরু উদানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ খান, নাভদীপ সাইনি ও য়্যুজভেন্দ্র চাহাল।
নিউজক্রিকেট/এইচএএম
