নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক এর দায়িত্বে আছেন এখন দুইজন। কিছুদিন আগে আবেদন করা হয় আরেকজন বাড়ানোর। আড়াই মাস আগে আবেদন করা হলেও এখনো কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। তবে শোনা যাচ্ছে তৃতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস।
দীর্ঘদিন করোনা প্রকোপে বন্ধ ছিলো ক্রিকেট, এজন্য এতদিন নিয়োগ হয়নি তৃতীয় নির্বাচকের। তবে ক্রিকেট ফিরেছে মাঠে দীর্ঘ সময় পরে । তাই তৃতীয় নির্বাচক নিয়োগ দেয়ার কার্যক্রমও শুরু হয়ে গেছে। জানা গেছে সাবেক তিন ক্রিকেটার আবদুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, নাফিস ইকবালের নাম প্রস্তাব করা হয়েছে।
এই তিন সিনিয়রের মধ্যে নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শাহরিয়ার নাফিস। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে এখনো কোন প্রস্তাব পাননি নাফিস, তিনি জানান, ‘আমার সঙ্গে বিসিবি থেকে এখনও কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি, তাই আনুষ্ঠানিক কোন প্রস্তাবনা আসেনি। তবে প্রস্তাব দেয়া হবে অবশ্যই আমি বিবেচনা করব।’
বর্তমানে বাংলাদেশের নির্বাচকের দায়িত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, এবং হাবিবুল বাসার। বেশ কয়েক বছর ধরে তারা দুজনই সামলাচ্ছেন এই দায়িত্ব। এবার তাদের সাথে যুক্ত হতে পারে আরো একজন।
শাহরিয়ার নাফীস জাতীয় দলে না থাকলেও নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন, পাশাপাশি এখন ধারাভাষ্যকারের ভূমিকায়ও দেখা যাচ্ছে তাকে। এছাড়াও ক্রিকেট বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি প্রোগ্রামে অতিথি হিসেবে নাফিস এখন পরিচিত মুখ।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
