কেকেআরের নতুন অধিনায়ক মরগান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয়েছে ৩ সপ্তাহ প্রায়। এরই মধ্য অর্ধেক খেলা শেষ। তবে অন্যান্য বারের তুলনায় এবার ক্রিকেটারদের ইঞ্জুরিতে পরার শংকা বেশি থাকছে। কারণ করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন ধরে ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন।

আইপিএলে ইতিমধ্যে ভারতীয় বেশ কিছু ক্রিকেটার ইঞ্জুরিতে পড়েছে। এর মধ্য উল্লেখযোগ্য জাতীয় দলের ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, আমিত মিশ্রা। তারা ইঞ্জুরি কবলে পড়ে আইপিএল থেকে একদমি ছিটকে গেছেন। দিল্লি ক্যাপিটালসের আরেক ব্যাটসম্যান রিশাব প্যান্তও ইঞ্জুরিতে আছেন। তবে তিনি ১ সপ্তাহের বিশ্রামে আছেন।

ভারতীয় ক্রিকেটারদের এমন ইঞ্জুরিতে পড়া ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। তারা তারা আইপিএলের সব ফ্র‍্যাঞ্চাইজিকে ই-মেইল করেছে যাতে কোনো ভারতীয় খেলোয়াড় যদি ইঞ্জুরিতে পড়ে তাহলে সেটি সাথে সাথে যেন বোর্ডকে জানানো হয়। এর সাথে নির্দিষ্ট খেলোয়াড়টি যেন ভারতীয় ফিজিও নিতিন প্যাটেলের সাথে যোগাযোগ করে।

ভারতীয় গণমাধ্যমে হতে জানান যায় বিসিসিআইয়ের পক্ষ থেকে এই মেইলটি দিয়েছেন প্রধান নির্বাহী। তারা সতর্ক করার মূল কারণ ইশান্ত শর্মার ইঞ্জুরি শুরুতে দিল্লি ক্যাপিটালস বিসিসিআইকে জানায়নি। ফলে তার ইঞ্জুরি গুরুতর হয়ে যেতে পারে৷ এর কারণে মিস করতে পারেন সামনের অস্ট্রেলিয়া সিরিজ। এমন কান্ড এড়াতেই মূলত এইরকম পদক্ষেপ।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »