ওয়াইড ও নো বলের ক্ষেত্রে রিভিউ সিস্টেম চান কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কিছু ওয়াইড ও হাই নো বল নিয়ে এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আলোচনা-সমালোচনা হয়েছে। তাই ব্যাঙ্গালুরু কাপ্তান ভিরাট কোহলি মনে করেন ওয়াইড ও নো বলের ক্ষেত্রে ডিআরএস সিস্টেম রাখা উচিত।

পুমা ইন্ডিয়ার ইন্সটাগ্রাম লাইভে এসে এক বার্তায় কোহলি বলেন, আমি একজন অধিনায়ক হিসেবে বলতে চাচ্ছি। ‘অধিনায়ক হিসেবে একটি ওয়াইড পর্যালোচনার সিদ্ধান্ত আমার থাকতে হবে। এছাড়া হতে পারে হাই ফুলটস বল যেটির ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত হতে পারে’।

কোহলি আরো যোগ করেন, ‘আমরা প্রায়ই দেখি এমন সিদ্ধান্ত গুলো আইপিএল কিংবা যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ জয়ে কতটা প্রভাব ফেলে। টি-টোয়েন্টি ক্রিকেট দ্রুতগতির খেলা। যেকোনো ছোট-খাটো ভুল সিদ্ধান্তের জন্য আপনার দল হারতে পারে। যদি এক রানে হারেন এবং ওয়াইড পর্যালোচনা করার সুযোগ না পান তবে পুরো প্রচারণাতেই পার্থক্য গড়ে দেয়।’

চেন্নাই সুপার কিংসের গত ম্যাচের শেষ দিকে শার্দূল ঠাকুরের করা একটি বল আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিতে গেলে ধোনীর রাগান্বিত মনোভাবে আম্পায়ার হাত গুটিয়ে নিলে ওয়াইডের সিদ্ধান্তটি বাতিল হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হয়েছে ব্যাপক সমালোচনা। প্রতিপক্ষ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও বেশ অবাক হয়েছে এমন কান্ডে।

এবার আইপিএলে ওয়াইড ও হাই ফুলটস নো নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেখা যায়। যার কারণে ব্যাপক সমালোচনার সৃষ্টিও হয়। তাই ভিরাট কোহলি মনে করেন আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর উপায় রাখা উচিত ওয়াইড ও হাই ফুল টসের ক্ষেত্রে।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »