নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পেপ গার্দিওলা নামটা সবারই পরিচিত, কারণ ফুটবল অঙ্গনে সবার কাছেই তিনি খুবই পরিচিত। খেলেছেন স্পেনের হয়ে, বর্তমানে দায়িত্বরত রয়েছেন ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির ম্যানেজার হিসেবে। নিজস্ব কাজের খাতিরে ইংল্যান্ডে এসে পরিচিত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে এখনো ক্রিকেট খেলার নিয়মগুলো বুঝে উঠতে পারেননি তিনি। ভারত সফরে আসলে সেগুলো শিখে নিতে চান ভারতের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে।
পুমা ইন্ডিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে পেপ গার্দিওলার সঙ্গে ছিলেন বিরাট কোহলি। সেখানেই তাদের এই আলাপ হয় ভিন্ন দুই ক্ষেত্রের মানুষের।
সেখানে পেপ গার্দিওলা বলেন, “আমি কখনো ভারত আসিনি। মহামারী শেষ হলে হয়ত আমি সেখানে যেতে পারব। আমরা যদি একসাথে হই তাহলে আমাকে ক্রিকেটের নিয়মগুলো তুমি ব্যাখ্যা করে দিবে। ওহ মাই গড, এটা সবচেয়ে কঠিন ও জটিল খেলা! আমি কাতালুনিয়া থেকে বড় হয়েছি আর সেখানে ক্রিকেট নেই। কিন্তু ইংল্যান্ডে এটা একটা গুরুত্বপূর্ণ খেলা। আমি টিভিতে মাঝেমাঝে দেখার চেষ্টা করি। আমার কিছু বন্ধু আছে যারা খেলে। তিন দিন টানা খেলা হয় কিন্তু এরপরেও ড্র হয়। আমি এটা বুঝতে পারি না।”
তবে খেলাটা বুঝতে পারলে বেশ আকর্ষণীয় হবে বলে মনে করেন তিনি। কোহলির সাথে ফুটবল ও ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন- এমন আশাও প্রকাশ করেন তিনি। আরো বলেন তিনি, “আমাদের একসাথে একটা ফুটবল এবং ক্রিকেট ম্যাচ দেখতে হবে। আমি তোমার খেলাটা শিখতে চাই। কথা দাও, এটা হচ্ছে।” কোহলিও সম্মতি দিয়েছেন এই প্রস্তাবে।”
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ম্যানেজার ছিলেন কাজ করেছেন তিনি।
