পিসিবির প্রধান নির্বাচকের দৌড়ে এগিয়ে আছেন আকরাম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত বছর পাকিস্তানের কোচিং প্যানেলে ব্যাপক পরিবর্তন এসেছিল। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান দলের প্রধান নির্বাচক এবং প্রধান কোচের দায়িত্ব নেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। এক বছরে তাকে নিয়ে হয়েছে নানা বিতর্ক তাই এবার প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার জায়গাই যুক্ত হতে পারেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আকরাম।

বর্তমানে পাকিস্তানের ঘরোয়া লিগের দল পেশওয়ার জালমির ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন আকরাম। তিনি পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের খুবই ঘনিষ্ঠ। তার চাওয়া ইংল্যান্ডে কাজের অভিজ্ঞতা আছে এমন লোকদের বোর্ডের দায়িত্ব দেয়া।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র, পাকিস্তান ক্রিকেট ডট কমকে বলেছে,”আকরাম প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন। তবে তিনি একই সঙ্গে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফ্রাঞ্জাইজিরও দায়িত্ব পালন করে যেতে চান।”

এর আগে পিসিবি ইংল্যান্ডে বসবাসকারী এবং তাদের অভিজ্ঞতা বিবেচনা করে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের হাই পারফর্ম্যান্স দলের দায়িত্ব দিয়েছিল। এই তালিকায় আছেন সাকলাইন মোস্তাক, নাদিম খান, মোহাম্মদ জাহিদ এবং আতিকুজ জামান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »