প্রেসিডেন্ট’স কাপ থেকে ছিটকে পড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা হচ্ছে না তরুণ বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছেন এই তরুন। প্রেসিডেন্ট কাপে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের হয়ে খেলার কথা ছিল তাঁর। তাঁর পথে বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। মুত্যুঞ্জয়ের জায়গায় খেলবেন আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তিনি ছিলেন দলের স্ট্যান্ডবাই খেলোয়াড়।

গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বুকভরা স্বপ্ন নিয়ে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন মৃত্যুঞ্জয়। দলের সেরা পেসার হিসাবেই একাদশে জায়গা হয়েছিল তাঁর। কিন্তু দুই ম্যাচ খেলার পরই কাধেঁর ইনজুরিতে পরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয় তাঁর।

প্লে অফ নিশ্চিত করলেও হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছিল তাঁর। পরে অস্ট্রেলিয়ায় অস্ত্রপাচার করে দেশে ফিরেন মৃত্যুঞ্জয়। চিকিৎসা নিয়ে লম্বা সময় পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে সেরে উঠেছিলেন এ তরুণ।সেখান থেকে সুস্থ হলেও করোনার কারনে ম্যাচে ফেরা হয়নি তাঁর। এবার যখন পাতানো মঞ্চে ফিরবেন তখনই আরও একবার থমকে যেতে হলো তাকে।

মৃত্যুঞ্জয় এর ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘কাঁধের চোট তো পুরোপুরি সেরে গিয়েছিল। শতভাগ ইনটেনসিটিতে বোলিং শুরুর কিছুদিন পরই এমন হল। এটা অবশ্য ভিন্ন চোট। মুত্যুঞ্জয় কনুইয়ে চোট পেয়েছে। প্রেসিডেন্টস কাপে ওর খেলা হচ্ছে না। দুই সপ্তাহ লাগতে পারে সেরে উঠতে।’

আজ থেকে ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দুপুর ১.৩০ শুরু হবে উদ্বোধনী। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত একাদশ।

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »