বড় জরিমানার মুখে স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকালের দিনকে নিমিশেই ভুলে যেতে চাইবেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ। কারণ তার দল বিপক্ষ দলের সামনে পাত্তাই পাইনি। তার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে স্মির্থের জরিমানা। জরিমানার কারণ ধীরগতির বোলিং।

প্রথমে ব্যাট করে রোহিত শর্মার দল ২০ ওভারে সংগ্রহ করে ১৯৩ রান, ৪ উইকেটের বিনিময়ে। দলের বোলিং করানোর সময় একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন স্মিথ। যার কারণে স্লো ওভার রেটের শাস্তিস্বরূপ পড়তে হয়েছে রাজস্থানের এই অধিনায়ককে।

স্মিথের জরিমানার অঙ্কটা ১২ লাখ ভারতীয় রুপি যা প্রায় ১৪ লাখ বাংলাদেশি টাকা জরিমানা করা হয়েছে স্মিথকে। এক বিবৃতিতে জানানো হয়,”এই মৌসুমে স্মিথের দল প্রথমবারের মত ধীর গতির বোলিং প্রদর্শন করায় স্মিথকে ১২ লাখ ভারতীয় রুপি জরমানা করা হয়েছে।’’

গতকাল শাস্তির দিনে ব্যাট হাতেও সাদামাটা ছিলেন স্মিথ। প্রথম ওভারেই যশস্বী জাইসওয়াল সাজঘরে ফেরার পর স্মিথ ক্রিজে নেমেছিলেন। বাটলার একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরার প্রাণপণ চেষ্টা করলেও অন্যদের মত ব্যর্থ ছিলেন স্মিথ। ৭ বলের মোকাবেলায় মাত্র ৬ রান করেই সাজঘরের পথ ধরেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত রাজস্থানকে ৫৭ রানের বড় পরাজয়ই নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ১৮.১ ওভারেই সবকইটি উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান। মুম্বাই এই ম্যাচ জয়লাভ করার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে যায়।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »