স্লগ ওভারে পোলার্ডের সাথে ব্যাট করা দারুণ উপভোগ করি : হার্ডিক পান্ডিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপক্ষ দলের বোলারকে মেরে গুড়িয়ে দেওয়ার জন্য দারুণ সুনাম আছে হার্দিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ডের। এই দুই ব্যাটসম্যান গত কয়েক আসরে মুম্বাইয়ের হয়ে দারুণ পারফরমেন্স করেছে যার কারণে স্লগ ওভারে দলটির বড় ভরসা হয়ে উঠেছেন তারা।

এবার হার্দিক পান্ডিয়া জানিয়েছেন পোলার্ডের সঙ্গে শেষদিকে ব্যাটিং করা উপভোগ দারুণ উপভোগ করেন তিনি।

গেল ম্যাচে পোলার্ড ২০ বলে ৪৭ ও পান্ডিয়া করেন ১১ বলে ৩০ রান করেছেন। তাতে ৪৮ রানের বড় জয় পায় তাদের দল মুম্বাই। ম্যাচ শেষে পোলার্ডের সঙ্গে ব্যাটিং উপভোগের কথা জানাতে গিয়ে ভারতীয় অলরাউন্ডার পান্ডিয়া বলেন, ‘যতবারই আমি এবং পোলার্ড ম্যাচ শেষ করে এসেছি আমি খুবই উপভোগ করেছি। আমার কাছে পরিষ্কার বার্তা ছিল যে, মাঠে গিয়ে দ্রুত রান তুলতে হবে এবং পাঞ্জাবকে বড় লক্ষ্য দিতে হবে। আমরা ১৯২ রান করবো ভাবিনি। তবে আমরা ভাগ্যবান পোলার্ড এটা করে দেখিয়েছে।’

এদিকে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে দারুণ বল করেছেন তার ভাই ক্রুনাল পান্ডিয়া। চতুর্থ ওভারে বল করতে আসে ক্রুনাল। মাত্র পাঁচ রান দিয়ে ম্যাচের পরিস্থিতি মুম্বাইয়ের দিকে নিয়ে আসেন তিনি। ফিল্ডিং অনুযায়ী বল করাতেই এমন সাফল্য বলে মনে করেন ক্রুনাল।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি শুধু সংকল্পবদ্ধ থেকে ফিল্ডিং অনুযায়ী বল করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, আমি যদি ভালো বল করতে পারি, তাহলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ব্যাটসম্যানরা সবাই স্কিলফুল ছিল, উইকেটও ছিল ব্যাটিং সহায়ক। তাই ব্যাটসম্যান যাতে আপনার ওপর না আসতে পারে সেটা নিশ্চিত করতে হতো। দিনশেষে, প্ল্যান ঠিক মতো কাজে লাগাতে পারলে ভালো লাগে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »