নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ভালো খেলছে দিল্লি ক্যাপিটালস। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ শ্রেয়াস আয়ার। এখন অব্দি ২ ম্যাচ খেলে ২ ম্যাচই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।
দিল্লির এমন পারফরম্যান্সে কম ভূমিকা নেই অধিনায়ক শ্রেয়াস আয়ারের। তার ও দলের এমন পারফরম্যান্সের কৃতিত্ব দিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙুলিকে। তবে এতেই সমালোচনার মুখে পড়েন সৌরভ ও আয়ার।
তিনি বর্তমানে একজন বোর্ড সভাপতি হয়ে কিভাবে একটি দল ও ক্রিকেটারকে সহায়তা করতে পারেন সে ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলছে। পাশাপাশি বোর্ড সভাপতিকে আয়ারের এমন কৃতিত্ব দেয়াকে পছন্দ করেনি অনেকেই।
তবে এমন সমালোচনার জবাব নিজেই দিয়েছেন গাঙুলি। তিনি বলেন আয়ারকে তিনি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করার সময় সাহায্য করেছিলেন। পাশাপাশি এটাও বলেন যে তিনি ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলেছেন এবং তিনি যেকোনো ক্রিকেটারকে সাহায্য করতে সমস্যা দেখেন না।
গাঙুলি বলেন,”আমি ওকে সহায়তা করেছি গত বছর। হতে পারি আমি বোর্ড সভাপতি, তবে এটাও ভুলে যাবেন না, ভারতের হয়ে আমি ৫০০ ম্যাচ খেলেছি ( যা আসলে ৪২১ টি)। তরুণ কোনো ক্রিকেটার বা যে কাউকে আমি সাহায্য করতেই পারি। সেটা শ্রেয়াস আইয়ার হোক বা বিরাট কোহলি, সাহায্য কেউ চাইলে আমি করতেই পারি।’
এইদিকে নিজের অবস্থানও তুলে ধরেছেন আয়ার৷ তিনিও জানান ২০১৯ সালে সৌরভ ও দিল্লি কোচ রিকি পোন্টিং তাকে সাহায্য করেছিলো। তিনি এক টুইটে লিখেন, ” তরুণ অধিনায়ক হিসেবে, গত মৌসুমে আমার পথচলায় সহায়তার জন্য রিকি (পন্টিং) ও দাদার (সৌরভ) কাছে আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে আমার এগিয়ে চলায় তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই ছিল আমার ওই মন্তব্য।’
নিউজক্রিকেট/আরআর
