আইপিএলে আজ মাঠে নামবে হায়দ্রাবাদ-দিল্লী!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

প্রথম দুই জয়ে পয়েন্ট টেবিলের টপে অবস্থান করছে দিল্লী ক্যাপিটালস অপরদিকে দুই হারে টেবিলের তলানীতে সানরাইজার্স হায়দ্রাবাদ। একদিকে আজকের ম্যাচে প্রথম জয় দিয়ে প্রতিযোগিতায় ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ,অপরদিকে টানা তিন জয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় শ্রেয়াস আইয়ারের দল।

একাদশ ভাবনায় হায়দ্রাবাদে আজ আসতে পারে বড় পরিবর্তন। ইঞ্জুরি কাটিয়ে দলে ঢুকতে পারেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন৷ সেক্ষেত্রে দলে যায়গা হারাতে পারেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবী। এছাড়া ঋদ্ধিমান সাহার পরিবর্তে ইঞ্জুরি কাটিয়ে ফিরতে পারেন ভিজয় শংকর। অপরদিকে দিল্লীতে সম্ভাবনা রয়েছে ইঞ্জুরি কাটিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ফেরার। সেক্ষেত্রে হয়তো জায়গা হারাবেন অমিত মিশ্র। এছাড়া ইঞ্জুরি কাটিয়ে ফিরতে পারেন ইশান্ত শর্মা।

সম্ভাব্য দল হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো(উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, মানিষ পান্ডে, ঋদ্ধিমান সাহা, প্রিয়ম গার্গ, আভিষেক শর্মা, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্ত কৌল/বাসিল থাম্পি ও নাটারজান।

সম্ভাব্য দল দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক), রিশাব পান্ট, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, কাগিজো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন/অমিত মিশ্র, এনরিচ নর্তজে ও ইশান্ত শর্মা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »