রোহিত শর্মাকে ভয় পেতেন গৌতম গম্ভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট মাঠে ব্যাট হাতে সবসময় মারমুখী ভুমিকায় দেখা যায় রোহিত শর্মাকে। বিপক্ষ বোলারদের বলকে সীমানা ছাড়া করতে বেশি পছন্দ রোহিত শর্মার। আর ফরম্যাটটি যখন হয় টি-টোয়েন্টি তখন আরো বেশি বিধ্বংসী ভূমিকায় দেখা যায় ভারতের এই তারকা ওপেনারকে।

আন্তর্জাতিক ক্রিকেটের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরেও প্রতিনিয়ত ব্যাট হাতে রানের ফুলঝরি ছোটান রোহিত। যার কারণে তার বিরুদ্ধে খেলতে নামার সময় একাধিক পরিকল্পনা সাজাতে হয় প্রতিপক্ষ দলের অধিনায়ককে। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরও এর ব্যতিক্রম নয়।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ”আমি যখন অধিনায়ক ছিলাম তখন রোহিত শর্মাকে সবার চেয়ে বেশি ভয় পেতাম। ওর বিরুদ্ধে আপনাকে সবসময় চার থেকে পাঁচটি পরিকল্পনা সাজাতে হবে। যেটা বিরাট কোহলি কিংবা এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিরাট এবং ডি ভিলিয়ার্সের বিপক্ষে আপনার শুধু দুটি পরিকল্পনা রাখলেই হবে। এবি ৩৬০ ডিগ্রীতে খেলতে পারলেও আপনি তাঁকে শর্ট বল দিয়ে পরাস্ত করতে পারেন। কারণ সে এই বলের বিপরীতে সংগ্রাম করে।’

রোহিতের পাশাপাশি পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের বিরুদ্ধে খেলাও অনেক কঠিন কাজ বলে মনে করেন গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৬৯ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলা রাহুলকে বল করা অনেকটা দুঃস্বপ্নের মতো ঠাওর হয় কলকাতার সাবেক অধিনায়কের কাছে। তাঁর বক্তব্য, কে এল রাহুলের বিপক্ষে বল করা দুঃস্বপ্নের মতো।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »