নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর এবারের আসরের উদ্ভোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।
সিপিএলের ফাইনালে ইঞ্জুরি সমস্যায় প্রথম ম্যাচে চেন্নাইর একাদশে নেই ডোয়াইন ব্রাভো। সুযোগ পেয়েছেন অজিদের বিপক্ষে ভালো পার্ফরমেন্স করা স্যাম কারান, আছেন লুঙ্গি এনগিডিও। মুম্বাইর একাদশে মালিঙ্গার বদলী দলে ভেড়ানো জেমস প্যাটিনসন সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। গত আসরের চার দেখায় চার বার ই মুম্বাইয়ের কাছে হেরেছে ধোনীর চেন্নাই সুপার কিংস।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জাস্প্রেত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
চেন্নাই সুপার কিংস একাদশঃ মুরালি ভিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদভ, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পিয়ুষ চাওলা, লুঙ্গি এনগিডি ও দীপক চাহার।
নিউজক্রিকেট/এইচএএম
