শ্রীলংকা সিরিজ নিয়ে নতুন প্রস্তাব লংকা বোর্ডের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে এখন বহুল প্রতীক্ষিত শ্রীলংকা সিরিজ, লংকান বোর্ডের বিভিন্ন শর্তে লংকা সিরিজ ভেস্তে যাওয়ার পথে। শ্রীলংকা সিরিজে করোনার কারণে লংকান বোর্ড যেসব শর্ত দিয়েছে তা মানতে নারাজ বিসিবি, তবে এবার লংকান ক্রিকেট বোর্ড দিলো নতুন প্রস্তাব। দুই দেশে কোয়ারেন্টাইন পালনের প্রস্তাব দিয়েছে তারা।

বিসিবি শ্রীলঙ্কান বোর্ডের শর্তে রাজি না হওয়ায় দেশটির ক্রীড়ামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট। সেই সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে এসএলসির সহ সভাপতি রাভিন বিক্রমারত্নে বলেছেন, ‘গতকাল কোভিড -১৯ টাস্কফোর্সের সাথে আমাদের ইতিবাচক বৈঠক হয়েছে এবং প্রত্যেকেই একমত হয়েছিল যে এই সিরিজটি আমাদের আয়োজন করা উচিত। তবে ডাক্তারদের পরামর্শও আমাদের মেনে নেয়া উচিত।’

শ্রীলংকা সফর নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই, অনেক আলোচনার পরে লংকান বোর্ড জানায়, সফরে গিয়ে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও বিসিবি স্পষ্ট জানিয়ে দেয় ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা। এছাড়া লঙ্কানদের আরেক শর্ত হলো, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না। তাদের এসব শর্তে বিসিবি রাজি না হওয়ায় শ্রীলংকা সিরিজ ভেস্তে যাওয়ার পথে। তবে দুই দেশে কোয়ারেন্টাইন পালনের এই শর্তে বিসিবি রাজি হলে আলোর মুখ দেখতে পারে বহুল প্রতীক্ষিত সিরিজ টি, এবং দীর্ঘদিন পরে মাঠে ফেরা হতে পারে বাংলাদেশের।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »