নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারনে ক্রিকেটের বাইরে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিল। দুই বোর্ডের মধ্যে মতের অমিলের কারনে এই মুহুর্তে অনিশ্চিত টাইগারদের লঙ্কা সফর।
যথাসময়ে কি মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ? শেষ অব্দী এই সিরিজের ভাগ্যে কি আছে?
এই প্রশ্ন গুলোর নির্ভরযোগ্য কোন উত্তর এই মুহুর্তে নেই কারো কাছে। এই সফরের ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কঠোর নিয়মকানুন মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উভয়ের বোর্ডের মতের অমিল এই মুহুর্তে চিঠি চালাচালির মধ্যেই সিমাবদ্ধ। বিসিবি অপেক্ষা করছে শ্রীলঙ্কার সিদ্ধান্তের দিকে। বিসিবির চাহিদা অনুযায়ী সফরে যে মাত্রাতিরিক্ত শর্ত দিয়েছে শ্রীলঙ্কা সেটি শিথিল করতে হবে, তবেই বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে আসবে। যদিও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির জবাবে আশার আলো দেখিয়ে কিছু জানায়নি লঙ্কা ক্রিকেট বোর্ড। যার ফলে পেন্ডুলামের মতো ঝুলে আছে শ্রীলঙ্কা সফর ও ডিপিএলের ভাগ্য।
বিসিবির ইচ্ছা যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের শর্ত গুলো শিথিল না করে তাহলে শ্রীলঙ্কা সফরে না গিয়ে ডিপিএল দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। আর তাই ডিপিএলের ভাগ্য ঝুলে আছে লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের উপর।
শ্রীলঙ্কা যদি তাঁদের এই কড়া শর্ত গুলো শিথিল না করে তাহলে শ্রীলঙ্কা সফরের পরিবর্তে ডিপিএল মাঠে গড়াবে এমন মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। এই ব্যাপারে তিনি জানান: আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, তারা যদি এই কড়া শর্ত থেকে বের না হয়, তাহলে আমরা শ্রীলঙ্কা সফরে যাবো না। সেইক্ষেত্রে আমরা ডিপিএল শুরু করার প্রস্তুতি নিবো। ডিপিএলের আগে নিজেদের মধ্যে একটা ছোটখাটো টি-টুয়েন্টি লিগ শুরুর পরিকল্পনা আছে আমাদের। সবকিছু নির্ভর করছে তাঁদের চুড়ান্ত সিদ্ধান্তের উপর।
উল্লেখ্য , শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের জন্য করোনার কারনে যে সতর্কতা ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড হতে, এমন কড়া শর্ত মানতে রাজী নয় বিসিবি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁদের কড়া শর্তে জানায়, ৩০ জনের বেশি বহর নিয়ে শ্রীলঙ্কা সফরে আসতে পারবে না বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশকে। কোয়ারেন্টিন চলাকালীন সময়ে প্রেক্টিসের কোন সুযোগ থাকবে না টিমের জন্য, এবং কি খাবারের জন্যও রুমের বাইরে যেতে পারবে না ক্রিকেটাররা। এমন কড়া সিদ্ধান্ত মেনে শ্রীলঙ্কা সফরে যেতে আগ্রহী নয় বিসিবি। আর তাই শর্ত শিথিলের জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি।
নিউজক্রিকেট / ইফতি মারুফ
