সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান লঙ্কান ক্রীড়ামন্ত্রীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ সফরে জুড়ে দিয়েছে নানা শর্ত। তাইতো আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেসব দাবি উত্থাপন করেছে সেগুলো খতিয়ে দেখার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) নির্দেশনা দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকশে।

আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কার পাঠানো নীতিমালার কড়া সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ১৪ দিনের কোয়ারেন্টাইন এবং অন্যসব শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাওয়া সম্ভব নয়। কারণ এটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়ন্সশীপের ম্যাচ, কোন ছেলে খেলা নয়।

এই বিষয়টি নজরে এসেছে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা সবাই জানি কোভিড-১৯ মহামারী এখনও সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। তাই প্রতিরোধ ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যাই হোক, এই অঞ্চলে ক্রিকেটের তাৎপর্য বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেটকে কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানাচ্ছি এবং বিসিবির প্রস্তাব পুনঃবিবেচনার করার কথা বলছি।’

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া শর্তগুলো নিয়ে বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে দুপুরে মিটিং শেষে সাংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির সভাপতি।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে, সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত রিভিউ করে, তাহলে আমরা পরবর্তী বিবেচনা করব। কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাব না।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »