ধোনির মত হতে চান মিলার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটার, এবং ডেভিড মিলার সাউথ আফ্রিকান। দুইজনের মধ্যে তফাৎ অনেকটা, তবে দুইজনের মিলও আছে একটা, দুইজনই তাদের দলের ফিনিশিং রোল টা প্লে করেন। এক কথায় দুইজনই দুর্দান্ত ফিনিশার। বর্তমান বিশ্বের সেরা ফিনিশার দের মধ্যে তাদেরকে রাখতেই হবে। এবার মিলার জানালেন তিনি হতে চান ভারতীয় সাবেক কাপ্তান ধোনির মতো ।

বর্তমান বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। এই প্রোটিয়া ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির দারুণ ভক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য ধোনির মতো একজন ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। ফিনিশার হিসেবে ধোনির তুলনা হয় না, মিলারও ফিনিশার হিসেবে তার দলকে সার্ভিস দিচ্ছেন অনেক দিন ধরে। ধোনি যেভাবে চাপের মুখে শান্ত থেকে ব্যাটিং করেন। সেভাবে নিজেকেও তৈরি করতে চান মিলার। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় এক দশক ধরে খেলছেন তিনি। অনেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। তবুও নিজেকে ধোনির কাতারে রাখতে নারাজ।

এ প্রসঙ্গে মিলার বলেছেন, ‘ধোনি যেভাবে খেলে, তার খেলার ধরণ আমার দারুণ ভালো লাগে। তার শান্ত স্বভাবের কারণে তাকে পছন্দ করি। এভাবে খেলতে আমি ভালোবাসি। আপনি দেখবেন সে সবসময় শান্ত থাকে। সে যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে সেটা দারুণ। আমি তার এই জিনিসটি উপভোগ করি। আমিও সেভাবে মাঠে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি।’

মিলার আরো বলেন, ‘রান তাড়া করার সময় তার শক্তি ও দুর্বলতাগুলো দারুণভাবে নিয়ন্ত্রণ করে। আমিও সেটাই করার চেষ্টা করি। তার কিছু রান তাড়া করার ইনিংস তো ভয়ঙ্কর। আমি তখন ভাবি তার মতো ব্যাটিং করতে চাই। সে যেভাবে ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে, আমিও তেমন হতে চাই।’

নিজের সাথে ধোনির তুলনায় নারাজ মিলার, তিনি মনে করেন ধোনি অনেক উপরের লেভেলের। তবে ধোনির মতো করেই নিজেকে প্রমাণ করতে চান মিলার।মিলার বলেন, ‘আমি নিজেকে ওই ক্যাটাগরিতে রাখছি না। দেখা যাক, আমার ক্যারিয়ার কোথায় থামে। তখন বিচার করা যাবে। অবশ্যই ধোনি অন্যতম সেরা একজন ফিনিশার এবং সে সেটা বহুবার প্রমাণ করেছে। আমি তার খেলা খুব ভালোবাসি। তবে আমাদের সবারই কৌশল আলাদা।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »