২৭ জনের সবাই শ্রীলঙ্কা যাচ্ছে না : নান্নু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অক্টোবর- নভেম্বরে শ্রীলঙ্কা বিপক্ষে ৩ ম্যাচের টেষ্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ২৭ জনের একটি প্রাথমিক স্কোয়াড দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। করোনা পরবর্তী সময়ে এটিই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ।

করোনার কথা মাথায় রেখে সবাই হয়তো ভেবেছিলো স্কোয়াডের ২৭ জন সবাই শ্রীলঙ্কা সফরে যাবেন। কিন্তু জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন ২৭ জনের সবাই শ্রীলঙ্কা যাচ্ছেনা। কিন্তু তারা তবুও সরকার থেকে ২৭ জনের অনুমতি নিয়ে রেখেছে।

এই বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘এই তালিকার সবাই শ্রীলঙ্কায় যাবে না। সরকারের কাছ থেকে অনুমতি নেয়া সাধারণ একটি চর্চা। আমরা আমরা প্রতি সিরিজের আগেই এটি নেই এবং স্কোয়াডের ভেতর থেকে উপযুক্ত খেলোয়াড় নিশ্চিত করি বাকিদের রেখে। কেননা কারো পরিবর্তন দরকার পড়লে তখন আবার কাগজি ঝামেলায় পড়তে হয় না।’

এই ২৭ জন থেকে ২০ জনকে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘২৭ জনের স্কোয়াড থেকে আমরা ২০ জনকে নিশ্চিত করবো লঙ্কা সফরের জন্য। কিন্তু চূড়ান্ত স্কোয়াড আমরা শ্রীলংকায় প্রস্তুতি ক্যাম্পের পর ঘোষণা করবো।’

২৭ জনের প্রাথমিক স্কোয়াডঃ-

তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ,মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, সানজামুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী এবং হাসান মাহমুদ।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »