আইপিএল দিয়েই পরবর্তী সিরিজ গুলোর প্রস্তুতি সারতে চায় ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে এ বছর মার্চে শুরু হতে যাওয়া আইপিএল শুরু হচ্ছে এ সপ্তাহেই। দীর্ঘ সময় পর করোনা সংক্রমণের মধ্যেই আইপিএল দিয়ে আবারও মাঠে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। দলটির তারকা পেসার মোহাম্মদ শামির ভাবনা আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য আইপিএলই সেরা জায়গা।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা এই পেসারের বিশ্বাস আইপিএল খেললে ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেদের তৈরি করতে পারবেন। তিনি বলেছেন, ‘এটা দারুণ হবে অস্ট্রেলিয়া সিরিজের আগে খেলোয়াড়রা আইপিএল খেলবে। এর ফলে শরীর এবং মোমেন্টাম ফিরে আসবে।’

এর আগে ২০১৮-১৯ মৌমুমে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সিরিজ জয় লাভ করে ভারত।সেই সিরিজে অস্ট্রেলিয়ার দুই তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ ছিলেন না। এবার পূর্ণ শক্তির দল নিয়েই ভারতের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। শামি অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি অপেক্ষায় আছেন লড়াকু সিরিজ খেলার জন্য।

এ বিষয়ে শামি বলেন, ‘আমি মনে করি এটি আরও ভালো যে আমরা বড় সিরিজের আগে আইপিএল খেলছি। আইপিএল ছাড়াও সবাই অস্ট্রেলিয়া সফরের দিকে মনোনিবেশ করছে। সেই সিরিজ নিয়ে অনেক কথা চলছে আমাদের মধ্যে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় আছি।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »