নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার জন্য ড্রাফটে নিজের নাম দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান৷
তার নাম কতৃপক্ষ ড্রাফটে রেখেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে উভয় সাকিব ও এলপিএল কতৃপক্ষ কিছুই জানায়নি। বিসিবির কাছেও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।
তবে সাকিব যদি নিলামে কোনো দল পায় সেক্ষেত্রে সাকিবের এই টুর্নামেন্টটি খেলা নিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী৷
আজ সাংবাদিকদের তিনি এসব জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। কিছু আসলে তখন আমরা বিষয়টা দেখবো। আর ঘরোয়া টুর্নামেন্টের জন্য তো আমাদের খেলোয়ারদের একতি নির্দেশনা তো দেয়াই রয়েছে। তার আলোকেই আমরা সিদ্ধান্ত নেবো।’
উল্লেখ্য, এই টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১ অক্টোবর। সেখানে নাম দিয়েছেন শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাবি বোপারাদের মত তারকারা।
নিউজক্রিকেট/আরআর
