শঙ্কা তৈরী হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছে সব দল। করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ দলের প্রথম সফর হচ্ছে শ্রীলঙ্কা। তবে এ সফর নিয়ে দেথা দিয়েছে শঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) তরফ থেকে কোন প্রকার দিক নির্দেশনা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিভিন্ন সূত্রের মাধ্যমে বিসিবি শুনেছে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। সফরকারী দেশের বোর্ডের আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়া শ্রীলঙ্কান সরকারের কড়া নির্দেশ রয়েছে বহিরাগতদের প্রবেশে মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন।

লঙ্কান বোর্ড থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য না পাওয়ায় পুরো বিষয়টি নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ আকরাম খান বলেন, ‘হ্যাঁ, আমরা শুনেছি সুরক্ষা সংস্থাগুলো পরামর্শ দিয়েছে যে অনুশীলনের কোন ব্যবস্থা ছাড়াই আমাদের সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার। বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা আরও অনেক কিছুই শুনছি। কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জৈব সুরক্ষা প্ল্যান ও ভ্রমণ নির্দেশনার বিষয়টি পরিষ্কার করছেনা। আমরা আসন্ন শ্রীলঙ্কা সফর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেব কেবলমাত্র তাদের পরিকল্পনা ও সূচি যখন পাব। আশা করছি কয়েকদিনের মধ্যে সেটা পাচ্ছি।’

এ সিরিজটি খেলতে জুলাই-আগস্ট মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও, করোনা ভাইরাসের কারণে সিরিজটি পিছিয়ে যায়। পরবর্তীতে নতুন সূচিতে এ বছরের অক্টোবরে সিরিজটি মাঠে গড়ায়। সে জন্য ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্টে মাঠে গড়ানোর সম্ভাব্য সূচি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »