করোনা জয় করলেন চেন্নাইয়ের পেসার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সপ্তাহ দুই আগে খবর এসেছিল করোনায় আক্রান্ত হয়েছেন চেন্নাইয়ের এক পেসার। এবার আইপিএল শুরু হওয়ার নয় দিন আগে বড়ই সুসংবাদ পেল চেন্নাই সুপার কিংস দলটি। যে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন- তাদের মধ্যে একজন পুরোপুরি করোনা থেকে সেরে উঠেছেন।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিষয়টি। সেই ক্রিকেটারকে গত কয়েকদিনে দুইবার করোনা পরীক্ষা করানো হয়েছে।ফলাফল সববারই নেগেটিভ এসেছে। যদিও অনুশীলনে যোগ দেননি নাম প্রকাশ না করা সেই ক্রিকেটার। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আরও কয়েকবার পরীক্ষা দিতে হবে সেই ক্রিকেটারকে।

এর চেন্নাইয়ের সাপোর্টিং স্টাফ যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা অনেকেই করোনা মুক্ত হয়েছেন বলে প্রতিবেদনে লেখা হয়েছে। এছাড়া জাতীয় দলে না খেলা একজন ভারতীয় ক্রিকেটার এখনও কোয়ারেন্টিনে রয়েছেন। কোয়ারেন্টিন শেষ হওয়া মাত্র অনুশীলনে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর চেন্নাইয়ের দলে যোগ দেওয়ার কথা রয়েছে ইমরান তাহির, মিচেল সান্টনার ও ডোয়াইন ব্রাভোর। এরপর পুরো দল নিয়ে অনুশীলন শুরু করতে পারবে আইপিএলে তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাই।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »