নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা বিরতি কাটিয়ে এ মাসেই লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সামনের সেই শ্রীলংঙ্কা সফরকে মাথায় রেখে ক্রিকেটারদের নিয়ে একটি আবাসিক ক্যাম্প করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড আশা করছে চলতি মাসের ১৯ অথবা ২০ সেপ্টেম্বর থেকে এই ক্যাম্পের আয়োজন করবে।
লঙ্কা সফরের সকল প্রকার আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বিসিবি। যার বিবেচনায় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করেছে বিসিবি। করোনা মুক্ত খেলোয়াড়দের নিয়েই আয়োজন করা হবে এই আবাসিক ক্যাম্পটি।
ক্যাম্পে যোগ দিতে দেশে চলে এসেছেন প্রধান কোচ ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক। করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল এলেই তবে দলের সঙ্গে যোগ দেবেন তারা। তবে তাদের কোয়ারেন্টিন সিথিল করার ব্যাপারে কথা চলছে। এ বিষয়ে সংবাদমাধ্যমে নিজামউদ্দিন বলেন, ‘আমরা এক ধরনের সবুজ সংকেত পেয়েছি। ওনাদের হয়তো কোয়ারেন্টাইন করতে হবে না। তবে আমরা লিখিত অনুমতি চাইবো; সেটার অপেক্ষায় আছি। এই অনুমতি মিলে গেলেই ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু করবে বোর্ড। ক্রিকেটার সহ সবাইকে জৈ সুরক্ষিত পরিবেশে নিয়ে গিয়ে অনুশীলনের ব্যবস্থা করানো হবে।’
বিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘এই পর্বে আমরা দেশে এক সপ্তাহের মতো অনুশীলন করব। ওনাদের একটা হোটেলে রাখা হবে। সেখান থেকে জৈব বলয়ের মধ্যে থেকে তারা অনুশীলন করবেন।’
নিউজক্রিকেট/শাওন
