মারা গেলেন নারী ক্রিকেটার সুপ্তার বাবা

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার বাবা আজ(শুক্রবার) বিকেলে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বেশ কিছুদিন যাবত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন সুপ্তার বাবা। আজ বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি দেন সুপ্তার বাবা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি ।

আজ( শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে টাইগার ক্রিকেট বোর্ড বিসিবি। সুপ্তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি। উনার রুহের মাগফেরাত কামনা করছি।

নিউজক্রিকেট২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »