গ্যারি স্টিডের সঙ্গে চুক্তি বাড়িয়েছে নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাইক হেসন ব্লাক-ক্যাপসদের দায়িত্ব ছাড়ার পর নতুন করে এই গুরুদায়িত্ব দেওয়া হয় গ্যারি স্টিডকে। স্টেভের সাথে পুরাতন চুক্তি শেষ হওয়াই নতুন করে চুক্তি বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন এই চুক্তি মোতাবেক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কেন উইলিয়ামসন-রস টেলরদের নিয়ে কাজ করবেন তিনি।

২০১৮ সালে মাইক হেসনের জায়গায় নিউজিল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন স্টিড। ফলস্বরূপ তার অধীনেই ২০১৯ সালের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড।

শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ফাইনালে সুপার ওভারে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করেছিল কিউইরা। স্টিডের অধীনে গত কয়েক বছরে দারুণ সব ম্যাচ জয়লাভ করেছে নিউজিল্যান্ড। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্টিডের অধীনে দুই নম্বরেও আছে দল। এমনকি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনে এবং টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেন উইইয়ামসনের দল। সাথে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চতুর্থ।

নতুন তিন বছরের চুক্তি করে স্টিড বলেছেন, ‘পুনরায় দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানে। আমার মতে, খেলোয়াড়দের এই গ্রুপটা একটা দল হিসেবে গড়ে উঠছে। আমাদের সামনে দারুণ সূচি অপেক্ষা করছে। আমি নিশ্চিত সবাই তিন ফরম্যাটে আমাদের সুযোগ কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »