নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা পরবর্তী সময়ে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। আর এবারের সিপিএল আসরে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। সেঞ্চুরি করেই চুপ থাকেননি, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে দলকে এনে দিয়েছেন সাত উইকেটের বড় জয়।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় গায়ানা। এরপর রস টেলরকে সঙ্গী করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। তাদের জুটি থেকে আসে ৭১ বলে ১২৮ রান।
শেষ পর্যন্ত পুরান ৪৫ বলে চারটি চার ও দশটি ছক্কার বিনিময়ে ১০০ রানে অপরাজিত থাকেন। টেলর করেন ২৭ বলে ২৫ রান। সিপিএলে এই আসরের গায়ানার এটি তৃতীয় জয়। পয়েন্ট তালিকায় রয়েছে তিন নম্বরে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সেন্ট কিটস শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে। তবে স্কোরবোর্ডে সেই পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয় তারা।
দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৫৯ রান করেন জশুয়া দা সিলভা। দীনেশ রামদিন অপরাজিত থাকেন ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলে।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস: ১৫০/৫ (২০ ওভার) (দা সিলভা ৫৭, রামদিন ৩৭*; গ্রিন ২/৩১)
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৩/৩ (১৭.৩ ওভার) (পুরান ১০০*, টেলর ২৫; জাগেসর ২/৩৩)।
