মানসিক ভাবে নিজের সেরা অবস্থানে ওয়ার্নার : উডহিল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডেভিড ওয়ার্নার মানসিক ভাবে অনেকটাই শক্ত অবস্থানে আছে যা পূর্বের চেয়েও অনেক এগিয়ে। ডেভিড ওয়ার্নারের সাথে দীর্ঘদিন কাজ করা তার ব্যাটিং মেন্টর ট্রেন্ট উডহিল এমন মন্তব্য করেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ও ওয়ানডেতে এই মানসিকতা বেশ কাজে দিবেই বলে মক্নে করেন উড।

ইংল্যান্ডের বিপক্ষে এজেস বোলে তিন ম্যাচ টি-২০ শেষে সাউথহ্যাম্পটনের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচের ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হবে অজিরা। যার সবগুলো ম্যাচই হবে দর্শকহীন স্টেডিয়ামে।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে উডহিল জানান, ‘ওয়ার্নার মানসিক ভাবে নিজের সেরা অবস্থানে আছে। তিন ফর্মেটেই রান করতে মুখিয়ে আছে সে। ক্রিকেটে ফিরতে যে মানসিকতার প্রয়োজন তার সেটা আছে। আমি তার উপর গর্বিত, সে যেভাবে পাকিস্তানের বিপক্ষে এডিলেডে ৩০০ রানের ইনিংস খেলেছিলো। অ্যাশেজের পর সে (ওয়ার্নার) দারুন ভাবে কামব্যাক করেছে। ট্রায়াল ম্যাচে তাকে দেখার পর মনে হচ্ছে সে দারুণ ছন্দে আছে।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »