২০২২ এর নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শেষ বাংলাদেশ সফরে এসেছিলো ২০১৫ সালে। এরপর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় দল। তবে কথা রয়েছে ২০২২ সালের শেষ দিকে ২ টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সবকিছু ঠিক থাকলে ২২ সালের নভেম্বরের ১৬ তারিখ বাংলাদেশে আসবেন কোহলিরা। সিরিজ শেষে ১৬ই ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানিয়েছেন,’‘কিছু বিষয় নিশ্চিত করা হয়েছে। সিরিজটা কাছাকাছি চলে এলে তারিখ পুরোপুরি নিশ্চিত করা হবে। এখন একটা সময় আমরা ধরে রাখছি যে, ২০২২’র নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সিরিজটা শুরু হবে। আর সিরিজ কাছাকাছি এলে চূড়ান্ত সূচি নিশ্চিত হবে।’’

২০২২ সালে সব ঠিক থাকলে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে ভারতীয়দের। সর্বশেষ বাংলাদেশের মাটিতে ২০১৫ সালের জুনে শেষবার টেস্ট খেলেছিল ভারত। ওয়ানডেতেও একই বছর ঘরের মাঠে শেষবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারায় মাশরাফিবাহিনী।

এই দুই বছরে অন্তত ৩৫টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২১ সালে খেলবে অন্তত ১৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি। ২০২২ সালে খেলার কথা রয়েছে ২০টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »