শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকেলে এ ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবি।

দিন কয়েক আগেই পরিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি নেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নেইল ম্যাকেঞ্জি। এরপর থেকেই নতুন পরামর্শক হিসেবে ক্রেইগ ম্যাকমিলানের নাম শোনা যাচ্ছিলো। তবে এবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাবেক এই কিউই তারকাকেই নিয়োগ দিল বিসিবি।

এদিকে ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি তখন জানিয়েছিলেন, ‘ম্যাকেঞ্জির শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা তাকে নেয়ার চেষ্টা করছি। যদিও তাকে আগ্রহী মনে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। আমরা সল্প সময়ের কোনও চুক্তিতে যেতে পারি।’

আকরাম খান আরো জানান, ‘কয়েকজনের সাথে আমাদের এই ব্যাপারে কথা হচ্ছে। এদের মধ্যে ম্যাকমিলান একজন। যদিও এখনও কিছু নিশ্চিত নয়। এই ব্যাপারে দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব।’

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »