ব্যক্তিগত ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা পাকিস্তান কোচদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মন্তব্য করে অধিকাংশ সময়ই আলোচনায় থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যাদের অনেকেই এখন বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোচ হিসেবে দায়িত্বরত আছেন।

তার জের ধরে এবার কোচদের ব্যক্তিগত ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করেছে পিসিবি। বর্তমানে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে চলে গেছে পাকিস্তান দল। আর পিছিয়ে পড়ার কারণেই পিসিবি দেশের ক্রিকেটকে নতুন আঙ্গিকে সাজাচ্ছে।

নতুন পরিকল্পনায় পারফরম্যান্স ইউনিট ও ছয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য তারকাবিশেষ কোচিং প্যানেল নিয়োগ দিয়েছে পিসিবি। এইচপির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। এছাড়া সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককেও কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

আর এসকল কোচদের জন্যই এবার কঠিন নিয়ম নিয়ে এসেছে পিসিবি। নীতিমালা বলা হয়েছে কোচের দায়িত্ব পাওয়া কোনো ক্রিকেটারই নিজেদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন না। এমনটাই জানিয়েছে পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম পাক প্যাশন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে ইনজামাম উল হক, সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, বাসিত আলি, আমির সোহেলসহ এমন অনেকেরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তারা সবসময় দেশ এবং দেশের বাইরের ক্রিকেট নিয়ে মন্তব্য করে থাকেন।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »