নিউজ ডেস্ক »
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। সর্বশেষ এবার করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। তবে কারা সেই দুজন করোনা আক্রান্ত ক্রিকেটার তা জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সামনেই ক্যাম্প শুরু করবে দক্ষিণ আফ্রিকা। যে কারণে ৩২ জন ক্রিকেটারসহ দলের সহকারি সর্বমোট মিলিয়ে মোট ৫০ জনের করোনা পরীক্ষার নমুনা নিয়েছে তারা।
৫০ টি পরীক্ষার মধ্যে দুজন ক্রিকেটার করোনা সনাক্ত হয়েছে। আর তাদের ছাড়াই শুরু হবে এই ক্যাম্প। ইতোমধ্যেই করোনা আক্রান্ত দুই ক্রিকেটারকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
এই বিষয়ে এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়,”ভাইরাসের বিস্তার রোধে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করানো হয়েছে। যে দুজন ক্রিকেটার করোনা সনাক্ত হয়েছে তাদের কোনও বদলি নেই। যারা ক্যাম্পে যোগ দিতে পারবে না, তারা প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।”
চলতি এই ক্যাম্পে যোগ দিবেন দলটির সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। নিজের সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে বর্তমানে ছুটি রয়েছেন তিনি। মূলত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদ বৈষম্য নিয়েই হবে এই ক্যাম্প যাতে করে বর্ণবাদ বিরূপ একেবারে কমে যায়। এছাড়া শৃঙ্খলা ইস্যুতে ক্রিকেটারদের দেওয়া হবে নানান পরামর্শ।
নিউজক্রিকেট২৪/ এসএস
