শ্রীলঙ্কা সফরে মাহমুদউল্লাহকে নিয়ে অনিশ্চয়তা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু নয়, কিছুদিন পরপরই শঙ্কা জাগে টেস্ট দলে তার জায়গা নিয়ে। ওয়ানডে টি২০ ক্রিকেটের তুলনায় ওয়ানডেতে রিয়াদের পারফরমেন্স খুবই নগণ্য । পারফরমেন্সের কারণে আবারো প্রশ্ন উঠেছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের দলে রিয়াদের থাকা নিয়ে।

২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর টানা ছয় ইনিংসে ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকতে হয় তাঁকে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে মাত্র ২৫ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের পর আসন্ন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে রিয়াদ থাকছেন কিনা সেটি নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে দল ঠিক করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক নান্নু। তিনি বলেন, ‘আমরা এখনও স্কোয়াড নিয়ে সুনির্দিষ্ট আলোচনা করিনি। হেড কোচ আসলে তাঁর এবং অধিনায়কের পরিকল্পনা শুনবো। তারা কি চায় জানবো। এরপরে স্কোয়াড ঠিক করা হবে। আসলে এখনও দল নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই এখনই কিছু বলতে পারছি না।’

এর আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে রিয়াদকে শুধু ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মনোনিবেশ করতে বলা হয়েছিল। টেস্টের সাদা পোশাকে তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করেই এমন পরামর্শ দেয়া হয় তাঁকে। ২০১৮ সাল ছাড়া কখনোই টেস্টে রিয়াদের পারফরমেন্স আশানুরূপ ছিলো না। বরাবরই তিনি ব্যর্থ ছিলেন নিজর নামের সুবিচার করতে ।

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »